
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
চরচা প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে রাজধানীর মতিঝিলে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করছেন সচেতন গ্রাহক ফোরাম এবং ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ও শাপলা চত্বর এলাকায় পৃথকভাবে অবস্থান নেন তারা। চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পেলে কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন সচেতন গ্রাহক ফোরামের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং এস আলম গ্রুপসহ ব্যাংক থেকে অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। টানা পাঁচ দিন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
শাপলা চত্বর এলাকায় অবস্থান নেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে ‘দফা এক, দাবি এক, চাকরি ফেরত চাই’সহ নানা স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা জানান, চট্টগ্রামের পটিয়া থেকেও শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিতে যোগ দিয়েছেন।
আন্দোলনকারীদের দাবি, গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি। গভর্নরের সঙ্গে সাক্ষাৎ না হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
এদিকে, সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, “ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া যখন শেষ পর্যায়ে, তখন ব্যাংককে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে।” তার দাবি, এর অংশ হিসেবে একটি চক্র ব্যাংকের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করছে।
নুরুন্নবী মানিক বলেন, “ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। গ্রাহকদের স্বার্থে তাদের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।”
অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের বিষয়ে আপত্তি জানিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য সচিব মুতাসিম বিল্লাহ। তিনি বলেন, “এস আলমের সময়ে অনেককে যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করেই ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাদের চাকরিতে রাখার সুযোগ তৈরি করতে একটি পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষায় অংশ নেওয়া অনেকেই এখনো ব্যাংকে কর্মরত রয়েছেন। তবে বর্তমান আন্দোলনকারীদের অনেকে ওই পরীক্ষায় অংশ নেননি।”
মুতাসিম বিল্লাহর এই বক্তব্যের বিরোধিতা করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা মিজান। তার দাবি, পরীক্ষা বাতিলের দাবিতে অনেকে আদালতের দ্বারস্থ হওয়ায় তারা ওই পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষায় অংশ নেওয়া সবাই চাকরিতে বহাল রয়েছেন, এমন দাবিও সঠিক নয় বলে জানান তিনি। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মিজান।
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
ইসলামী ব্যাংক নিয়ে দুই পক্ষের অবস্থান, কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্র-চীনের নেতৃত্ব

ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী
ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকাকে দেখতে মোহাম্মদপুরের বাসভবনে গেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল বুধবার সকালে তার বাসভবনে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী।

‘অক্টোবরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে’
আগামী অক্টোবর মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। তিনি জানান, প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে অন্তত ৪ হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। সরকারি তথ্য বিবরণীর বরাত দিয়ে খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের। গতকাল বুধবার সৌদি আরবের জেদ্দায়