বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় মালামাল বোঝাই নসিমনের চাপায় তুরফা নামের তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে গৌরনদী–সরিকল আঞ্চলিক সড়কের পিঙ্গলাকাঠী হাই স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
তুরফা গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন ফকির জানান, তুরফা বাড়ির কাছে রাস্তার পাশে বসে বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে বলটি রাস্তার ওপর চলে গেলে সেটি আনতে গেলে দ্রুতগতির একটি নসিমন তাকে চাপা দেয়।
স্থানীয়রা আহত তুরফাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি তার জানা নেই; খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।