Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা অতিক্রম না করে: প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ০১
বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা অতিক্রম না করে: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর

গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । তিনি বলেছেন, “ফ্যাসিবাদী শাসন জনগণের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, যার মধ্যে বাকস্বাধীনতাও ছিল। বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং বাকস্বাধীনতা অবারিত। তবে আমাদের মনে রাখতে হবে, বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা অতিক্রম না করে।”

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা ইউএনবির।

তারেক রহমান বলেন, দেশের জনগণের কাঁধে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন আবারও চেপে বসুক, তা কেউই দেখতে চায় না।

সালাহউদ্দিন আহমদ ও মঈন খানের দায়িত্ব বাড়িয়ে প্রজ্ঞাপন জারিCollage

প্রধানমন্ত্রী আরও বলেন, “একইভাবে কোনো সচেতন মানুষ বা দেশপ্রেমিক রাজনীতিবিদ চাইবেন না যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি গালাগালির সংস্কৃতিতে পরিণত হোক। এ কারণেই দল-মতনির্বিশেষে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

Advertisement
Advertisement
Advertisement

তারেক রহমান প্রশ্ন তোলেন, পারিবারিক পরিবেশে যে শব্দগুলো ব্যবহার করতে মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করবে না, সেগুলো জনপরিসরে কেন ব্যবহার করা হবে।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, “জনজীবনে আমরা কেন এমন শব্দ ব্যবহার করব? জনপরিসরে এমন শব্দ ব্যবহার থেকে আমরা কেন বিরত থাকতে পারি না? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই প্রশ্নটি এই সংসদের সব সদস্য এবং দেশের সব সচেতন নাগরিকের সামনে রেখে যেতে চাই।”

তারেক রহমান বলেন, “আমরা যদি সত্যিকার অর্থে এ বিষয়ে একমত হই, তাহলে আসুন আমরা সবাই গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি।”

এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমর্থনে সংসদ সদস্যরা বারবার টেবিল চাপড়ে সমর্থন জানান।

বিষয়: প্রধানমন্ত্রীস্বাধীনতাসংসদতারেক রহমানজনগণ
সর্বশেষ
  • ১

    ৯/১১: কী আছে ২৫ বছর পর প্রকাশিত গোপন নথিতে

  • ২

    আয়নাঘরে কী হতো?

  • ৩

    ‎লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • ৪

    হামের সংক্রমণ এখনো কেন কমছে না?

  • ৫

    বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা অতিক্রম না করে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • ‎লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    ‎লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

  •  ‘সম্মানজনক পরাজয়ে’ এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

    ‘সম্মানজনক পরাজয়ে’ এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

    ভারতের এই দলের সবচেয়ে বিপজ্জনক দুই ব্যাটসম্যানের একজন ফিরলেন দ্রুতই। শেফালি ভার্মাকেও বারবার সমস্যায় ফেললেন বোলাররা, তবে হতাশ করলেন ফিল্ডাররা। একের পর এক ক্যাচ মিস করে ভারতকে চাপে ফেলার সুযোগ নষ্ট করলেন তারা। শেফালি করলেন ফিফটি, ভারত পেল বিশাল স্কোর।

  • চট্টগ্রামে অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে ৬৩ বিদেশি আটক

    চট্টগ্রামে অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে ৬৩ বিদেশি আটক

    চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ দেড় শতাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

  • সালাহউদ্দিন আহমদ ও মঈন খানের দায়িত্ব বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

    সালাহউদ্দিন আহমদ ও মঈন খানের দায়িত্ব বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

    ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেগুলোর সংসদ-সংক্রান্ত কার্যাবলি পালনের জন্য বিকল্প দায়িত্ব নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।