Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নিয়ন্ত্রণ বাড়াতে হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১১: ৪১
নিয়ন্ত্রণ বাড়াতে হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান

বিশ্বে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

Advertisement
Advertisement
Advertisement

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মাইন স্থাপনের কাজ এখনো ব্যাপক আকার ধারণ করেনি। গত কয়েক দিনে মাত্র কয়েক ডজন মাইন বসানো হয়েছে। তবে একটি সূত্র বলছে, ইরানের ৮০ থেকে ৯০ শতাংশের বেশি ছোট নৌকা এবং মাইন স্থাপনকারী নৌযান এখনো অক্ষত রয়েছে। ফলে ইরানের বাহিনী অনায়াসেই এই জলপথে শত শত মাইন বসাতে সক্ষম।

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখন দেশটির নৌবাহিনীর সঙ্গে মিলে এই প্রণালি নিয়ন্ত্রণ করছে। সিএনএন বলছে, তারা সেখানে বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা মাইন বসানোর জাহাজ, বিস্ফোরকভর্তি নৌকা এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো মাইন বসানো করে থাকে, তবে সেগুলো এখনই সরিয়ে ফেলতে হবে! যদিও আমাদের কাছে এমন কোনো খবর নেই যে তারা মাইন বসিয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্প আরও বলেন, যদি মাইন বসানো হয় এবং তা সরানো না হয়, তবে ইরানকে এমন পরিণতির মুখোমুখি হতে হবে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এও বলেন যে, তেহরান যদি মাইনগুলো সরিয়ে নেয়, তবে এটি হবে একটি সঠিক পদক্ষেপ।

ট্রাম্পের পোস্টের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে জানান, ট্রাম্পের নির্দেশে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালিতে থাকা মাইন স্থাপনকারী জাহাজগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করছে। তিনি বলেন, “আমরা হরমুজ প্রণালি জিম্মি করতে দেব না।”

ইউএস সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, মার্কিন সামরিক বাহিনী ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ একাধিক ইরানি নৌযান ধ্বংস করেছে। সেন্টকম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মার্কিন বাহিনীকে হরমুজ প্রণালীর কাছে ইরানি নৌজাহাজ এবং মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করতে দেখা গেছে।

আইআরজিসি আগেই সতর্ক করেছিল যে এই প্রণালি দিয়ে যাতায়াতকারী যেকোনো জাহাজ হামলার শিকার হবে। যুদ্ধের শুরু থেকেই এই পথটি কার্যত বন্ধ রয়েছে।

বিষয়: জ্বালানিআমেরিকাজ্বালানি তেলইরানমধ্যপ্রাচ্যইসরায়েলসিএনএন
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প