Advertisement

পল্টনে ‘দ্রুতগতির’ ট্রাকের ধাক্কায় যুবক নিহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পল্টনে ‘দ্রুতগতির’ ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ফাইল ছবি

রাজধানীর পল্টনের গাজী শপিং কমপ্লেক্স এলাকায় রাস্তা পার হওয়ার সময় ‘দ্রুতগতির’ ট্রাকের ধাক্কায় মিজান হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

আজ বুধবার সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মফিজ হাওলাদারের ছেলে মিজানের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামে। তবে তিনি কী কারণে ঢাকায় এসেছিলেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান নিরব এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদ হাসান বলেন, বুধবার ভোরের দিকে গাজী শপিং কমপ্লেক্স এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক মিজানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিজানকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান জাহিদ হাসান।

এসআই জাহিদ হাসান নিরব বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে সময় কেউ তার নাম-পরিচয় জানাতে পারেননি। পরে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, নিহতের গ্রামের বাড়ির সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।