
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনায় দৃষ্টিনন্দন বহুমাত্রিক আধুনিক জিয়া হল নির্মাণ, গল্লামারী ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করাসহ বেশ কিছু দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর শিববাড়ি মোড়ে ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনার যেদিকে তাকাই, শুধু ‘নাই’ আর ‘নাই’। বিভাগীয় শহর হিসেবে খুলনা দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার। আন্দোলন-সংগ্রাম ছাড়া খুলনার কোনো দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই খুলনাবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমেই সব উন্নয়নের দাবি আদায় করতে হবে।
অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে- খুলনা বিমানবন্দর নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন, অর্থনৈতিক জোনের স্থান দ্রুত নির্ধারণ, খুলনায় মেরিন একাডেমি ও নবথিয়েটার নির্মাণ, রেলওয়ের অব্যবহৃত ২৭৩ একর জায়গা পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা, রূপসা রিভার ভিউ পার্ক নির্মাণ ও খুলনা শহরের পরিধি বৃদ্ধি, খুলনার টেক্সটাইল মিলের অব্যবহৃত জায়গা ব্যবহারযোগ্য করে গড়ে তোলা।
সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার আমির অধ্যাপক মো. মাহফুজুর রহমান, বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু ও এস এম আসাদুজ্জামান মুরাদসহ অন্যরা।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।