Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার অভিযোগ, ভূপাতিত করল সৌদি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩২
মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার অভিযোগ, ভূপাতিত করল সৌদি
মক্কার নগরীর কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: রয়টার্স

মক্কার নগরীর কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। তবে মক্কাকে লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করেছে হুতিরা।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

মক্কার হামলা চালানোর ব্যাপারে সতর্ক করে মুখপাত্র বলেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা সৌদির জন্য ‘রেড লাইন’।

আল-মালিকি বলেন, মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয়বারের মতো হামলাচেষ্টা। এর আগে ২০১৭ সালে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement
ইউক্রেনের পতন দেখছে পশ্চিমারাrussia-ukraine war-2

মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি আরব। ২০১৭ সালের হামলা চেষ্টার পর এবারই প্রথম মক্কায় এমন সতর্কতা জারি করা হলো। তবে এই সতর্কতা কয়েক মিনিটের মধ্যেই তুলে নেওয়া হয়। সৌদির তাইফ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও একই সতর্কতা জারি করা হয়েছিল।

তবে মক্কাকে লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করেছে হুতিরা। ইয়েমেনের সংবাদ সংস্থা সাবাকে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক বাহিনীর একটি সূত্র মক্কা বা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানে হামলার দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরে হুতিদের হামলায় ১৩ জন আহত হন। এর পর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা এসব হামলার ‘কঠোরভাবে’ জবাব দেবে।

২০১৫ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। পরে পর সৌদি আরব ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে। সেসময় থেকেই হুতিদের সঙ্গে রিয়াদের সংঘাত শুরু হয়। সম্প্রতি সেই সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে।

বিষয়: সৌদি আরবমক্কামধ্যপ্রাচ্যসংকটইয়েমেনহামলাহুতি
সর্বশেষ
  • ১

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

  • ২

    ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কী বার্তা দিচ্ছে?

  • ৩

    নাম ছাড়া র‌্যাবে কি কোনো পরিবর্তন এল?

  • ৪

    ঢাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

  • ৫

    মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার অভিযোগ, ভূপাতিত করল সৌদি

সম্পর্কিত
  • যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ঢাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

    ঢাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সেটি কেবল ‘সম্ভাব্য’ পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।

  • মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    রাজধানীর চানখারপুলের কায়েতটুলির একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক চন্দ্র পালের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনিক বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।