Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ০০
জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। নিহতদের মধ্যে নারী ৬৮ জন এবং শিশু ৫৭ জন।

Advertisement

আজ বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোট দুর্ঘটনার মধ্যে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ এবং মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ২০ শতাংশ। এছাড়া ১৩২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৭ দশমিক ১০ শতাংশ। চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন বা ১৩ দশমিক ৭৫ শতাংশ।

দুর্ঘটনাস্থল বিশ্লেষণে দেখা যায়, ১৫৬টি দুর্ঘটনা (২৭ দশমিক ৯০) জাতীয় মহাসড়কে, ২০৭টি (৩৭ দশমিক ০৩) আঞ্চলিক সড়কে, ৮৫টি (১৫ দশমিক ২০) গ্রামীণ সড়কে, ১০৩টি (১৮ দশমিক ৪২) শহরের সড়কে এবং ৮টি (১ দশমিক ৪৩) অন্যান্য স্থানে ঘটেছে।

Advertisement
Advertisement
Advertisement

দুর্ঘটনার ধরন অনুযায়ী ২০৯টি (৩৭ দশমিক ৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে, ১৩৭টি (২৪ দশমিক ৫০) পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ১৩৫টি (২৪ দশমিক ১৫) মুখোমুখি সংঘর্ষে, ৭২টি (১২ দশমিক ৮৮) পেছনে আঘাত করার ফলে এবং ৬টি (১ দশমিক ০৭) অন্যান্য কারণে ঘটেছে।

যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৯৬ জন, থ্রি-হুইলার যাত্রী ৭৭ জন, ট্রাকজাতীয় যানবাহনের আরোহী ২৮ জন, বাসযাত্রী ২১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৩ জন, বাইসাইকেল আরোহী ১১ জন এবং প্রাইভেটকার বা মাইক্রোবাসের আরোহী ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় সম্পৃক্ত মোট যানবাহনের সংখ্যা ছিল ৮৮৫টি, যার মধ্যে মোটরসাইকেল ২১৭টি, থ্রি-হুইলার ১৬৪টি, ট্রাক ১৪৪টি, বাস ১০৮টি, পিকআপ ৩২টি, ট্রাক্টর ২১টি, ট্রলি ১৮টি, কাভার্ডভ্যান ১৬টি, মাইক্রোবাস ১৪টি, প্রাইভেটকার ১৭টি, অ্যাম্বুলেন্স ৪টি, জিপ ৬টি, স্থানীয় যানবাহন ৩৫টি, বাইসাইকেল ৮টি, রিকশা ১১টি এবং অজ্ঞাত যানবাহন ৪৮টি।

নিহতদের পেশাগত পরিচয়ে দেখা যায়, ৫৭ জন শিক্ষার্থী, ২৭ জন রাজনৈতিক কর্মী, ২৬ জন বিক্রয় প্রতিনিধি, ২১ জন ব্যবসায়ী, ১৯ জন এনজিও কর্মী, ১৩ জন শিক্ষক, ১১ জন ব্যাংক বা বীমা কর্মকর্তা-কর্মচারী, ৬ জন সাংবাদিক, ৬ জন নির্মাণ শ্রমিক, ৪ জন আইনজীবী, ২ জন পুলিশ সদস্য, ২ জন চিকিৎসক, ৯ জন পোশাক শ্রমিক এবং ৩ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকের অদক্ষতা ও মানসিক-শারীরিক অসুস্থতা, নির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টা না থাকা, মহাসড়কে ধীরগতির যান চলাচল, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, তরুণদের ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালানো, পরিবহন খাতে চাঁদাবাজি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সক্ষমতার ঘাটতিকে দায়ি করা হয়েছে।

এ ছাড়া জানুয়ারিতে ৪টি নৌ দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন এবং ৪১টি রেল দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয়: সড়ক দুর্ঘটনামৃত্যু
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”