Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’, যে গানে মুক্তিযুদ্ধ নিয়ে জানতে পারে বিশ্ব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩৭
জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’, যে গানে মুক্তিযুদ্ধ নিয়ে জানতে পারে বিশ্ব

১৯৭১ সালের ১ আগস্ট। বাংলাদেশে চলছে মুক্তিযুদ্ধ। সেই সময়ে, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন সাক্ষী হয়েছিল এক অভূতপূর্ব ইতিহাসের। বিশ্বখ্যাত সংগীতশিল্পী জর্জ হ্যারিসন এবং সেতার সম্রাট পণ্ডিত রবি শংকরের উদ্যোগে আয়োজিত দুটি কনসার্ট কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। উদ্দেশ্য ছিল একটাই -ভয়াবহ বন্যা, দুর্ভিক্ষ এবং রক্তক্ষয়ী যুদ্ধের কবলে পড়া তৎকালীন বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো।

Advertisement

সংগীত ইতিহাসের অন্যতম এই মানবিক উদ্যোগটি কেবল অর্থ সাহায্যই আনেনি, বরং বিশ্ববাসীর নজর কেড়েছিল বাংলাদেশের তৎকালীন সংকটের দিকে। ঐতিহাসিক সেই কনসার্টের টিকিট বিক্রি এবং ক্যাসেট থেকে অর্জিত আয়ের প্রতিটি পয়সা ইউনিসেফের তহবিলে সরাসরি জমা দেওয়া হয়েছিল। সংগীতের ইতিহাসে 'বাংলাদেশ' গানটি এক অনন্য মাইলফলক, কারণ এটিই ছিল বিশ্বের প্রথম 'চ্যারিটি গান' বা জনহিতকর সংগীত।

২০০৫ সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান এই গানের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে উল্লেখ করেন, গানটির প্রতিটি লাইনে এমন এক হৃদয়স্পর্শী আবেদন ছিল, যা বাংলাদেশের মানুষের সংকটকে সরাসরি বিশ্ববাসীর হৃদয়ে পৌঁছে দিয়েছিল। এটি কেবল একটি গান ছিল না, বরং ছিল মানবতার পক্ষে এক জোরালো কণ্ঠস্বর।

মূলত এই আয়োজনটিই পরবর্তীতে বেনিফিট কনসার্ট বা জনহিতকর কনসার্টের মডেলে পরিণত হয়।

Advertisement
Advertisement
Advertisement

জর্জ হ্যারিসনের গানের দল ছিল বিটলস। তিনি ছিলেন বিটলসের লিড গিটারিস্ট। আজ, ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু হ্যারিসনের জন্মদিন। 

জর্জ মূলত লিড গিটারিস্ট হলেও বিটলসের প্রতিটি অ্যালবামেই তার নিজের লেখা ও সুর দেওয়া দু-একটি একক গান থাকত, যা হ্যারিসনের প্রতিভার পরিচায়ক ছিল। বিটলসের হয়ে এ সময়ের গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ইফ আই নিডেড সামওয়ান, ট্যাক্সম্যান, হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস, হেয়ার কামস দ্য সান ও সামথিং ইত্যাদি। বিটলস ভেঙে যাওয়ার পরও তার জনপ্রিয়তা কমেনি। ’৭০-পরবর্তী সময়ে তার অনেক গান প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল। এ সময়কালের গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—মাই সুইট লর্ড (১৯৭০), গিভ মি পিস অন আর্থ (১৯৭৩), অল দোজ ইয়ার্স এগো (১৯৮১), গট মাই মাইন্ড সেট অন ইউ (১৯৮৭)। 

সংগীত জগতের ধ্রুবতারা জর্জ হ্যারিসনের শেষ জীবন ছিল নাটকীয়তা এবং শারীরিক লড়াইয়ে ঘেরা। ১৯৯৯ সালে নিজ বাসভবনে এক আততায়ীর অতর্কিত হামলার শিকার হন তিনি। সে যাত্রায় শরীরে একাধিক ছুরিকাঘাত নিয়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরলেও পরবর্তী সময়গুলো ছিল প্রচণ্ড যন্ত্রণার।

হ্যারিসনের দীর্ঘ লড়াই কেবল বাহ্যিক শত্রুর সঙ্গেই ছিল না, ছিল মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধেও। ১৯৯৭ সালে প্রথম তাঁর গলায় ক্যান্সার ধরা পড়ে। এরপর ২০০১ সালে তিনি ফুসফুসের ক্যান্সার এবং মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হন। ২০০১ সালে মাত্র ৫৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়: বাংলাদেশবিটলসসংগীতশিল্পীইতিহাসের এই দিনেক্যানসারমুক্তিযুদ্ধনিউইয়র্ক
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।