
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
কঠোর নিরাপত্তা আর লোহার শিকল বাধা হতে পারেনি এক বাবার আকুতির কাছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক বন্দি বাবাকে আজ রোববার তার মৃত সন্তানের মুখ দেখার সুযোগ করে দিয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা দুলাল মিয়া বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। গতকাল শনিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তার আদরের সন্তান আব্দুল্লাহ। সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। কারাগারে থাকা দুলাল এই খবর শুনে কান্নায় ভেঙে পড়েন। শেষবারের মতো সন্তানকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তিনি। তার স্ত্রীর পক্ষ থেকেও কর্তৃপক্ষের কাছে মানবিক আবেদন জানানো হয়।
আবেদনটির গুরুত্ব বিবেচনা করে কারা মহাপরিদর্শকের মৌখিক নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেয় কারা কর্তৃপক্ষ। সিনিয়র জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে কারাগারের প্রধান ফটকে নিয়ে আসা হয় আব্দুল্লাহর মরদেহ। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই বন্দি দুলালকে সুযোগ করে দেওয়া হয় ছেলেকে দেখার।
কারাগারের গেটে তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছেলের নিথর দেহ স্পর্শ করে অঝোরে কাঁদতে থাকেন দুলাল। সেই দৃশ্য দেখে সেখানে উপস্থিত কারারক্ষী ও স্বজনদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইন ও নিরাপত্তার বলয়ে থেকেও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতেই এই বিশেষ ব্যবস্থা। স্থানীয় সচেতন মহলের মতে, কঠোর নিয়মের মধ্যেও প্রশাসনের এমন সহমর্মিতা সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প