Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৭: ৪০
রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আগামীকাল রোববার শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

এবারের পুলিশ সপ্তাহে প্রযুক্তিনির্ভর পুলিশিং, জনআস্থা পুনর্গঠন, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং সাহসিকতার স্বীকৃতিতে পদক প্রদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন কন্টিনজেন্টের সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। প্যারেডে নেতৃত্ব দেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। এতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, বিশেষায়িত ফোর্স ও নারী পুলিশ সদস্যরা অংশ নেবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অনেকাংশে নির্ভর করে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর। সাম্প্রতিক জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

তারেক রহমান তার বাণীতে বলেন, “একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রত্যেক পুলিশ সদস্যকে মানুষের আস্থা ও সেবার প্রতীক হয়ে উঠতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধী যেন আইনের আওতায় আসে–সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, “প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে পুলিশকে আরও গতিশীল, জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।”

পুলিশ সপ্তাহের অন্যতম আকর্ষণ হচ্ছে পদক প্রদান অনুষ্ঠান। সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের বিপিএম, পিপিএমসহ বিভিন্ন পদক দেওয়া হবে। প্রধানমন্ত্রী নিজ হাতে এসব পদক তুলে দেবেন।

এ ছাড়া পুনাক স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, আইজি’জ ব্যাজ প্রদান, উচ্চপর্যায়ের বৈঠক ও বিশেষ কর্মঅধিবেশনসহ নানা আয়োজন থাকবে এবারের পুলিশ সপ্তাহে। আগামী ১৩ মে এ আয়োজন শেষ হবে।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীপ্রধানমন্ত্রীরাষ্ট্রপতিতারেক রহমানপুলিশআইজিপি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।