Advertisement

পোশাকশ্রমিকদের আটকের ঘটনায় ব্লাস্টের উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

পোশাকশ্রমিকদের আটকের ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-র লোগো

মজুরি নিয়ে অসন্তোষে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে পোশাক শ্রমিকদের নির্যাতন ও আটকের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

Advertisement

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্লাস্ট বলেছে, শ্রমিকদের ওপর নির্যাতন, হয়রানি ও আটকের অভিযোগগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে এবং বেআইনিভাবে আটক শ্রমিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে। সেই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে একটি ন্যায়সংগত, বাস্তবসম্মত ও সময়োপযোগী ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

ব্লাস্ট আশা করে, সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলো পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছে।