ads

বসুন্ধরায় গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বসুন্ধরায় গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত সেকান্দার আলী (৭২) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার বাসিন্দা। পরিবারসহ বসুন্ধরা আবাসিক এলাকাতেই থাকতেন।

Advertisement

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল পৌনে ৫টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. রোকন উদ্দিন জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তার বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত