চরচা ডেস্ক

স্মাইল এশিয়া আয়োজিত ঢাকার ৮ম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৮ জুলাই ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে এই মেডিকেল মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
মুখমণ্ডলের জন্মগত ত্রুটিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থার সমন্বয়ে গঠিত বৈশ্বিক জোট স্মাইল এশিয়া। সংস্থাটি ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত ঢাকায় এই ৮ম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশনের আয়োজন করেছে। চারটি অপারেশন টেবিল নিয়ে পরিচালিত এই মিশনের মাধ্যমে ঠোঁট ও তালুকাটা সমস্যায় আক্রান্ত ১০০ শিশুর পূর্ণাঙ্গ চিকিৎসা মূল্যায়ন এবং অস্ত্রোপচার সেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ স্মাইল এশিয়া, সাজিদা ফাউন্ডেশন এবং সরকারি কর্মচারী হাসপাতালকে এই আন্তর্জাতিক মেডিকেল মিশনের সফল আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সিএসআর পার্টনার হিসেবে দায়িত্বশীল ব্যাংকিং চর্চা ও সামাজিক উন্নয়নে ঢাকা ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিশেষজ্ঞদের বাংলাদেশে নিয়ে এসে এমন মানবিক উদ্যোগ বাস্তবায়নের জন্য স্মাইল এশিয়াকে অভিনন্দন জানান ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্মাইল এশিয়ার সেক্রেটারি জেনারেল অভিমান্য তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো. এহসানুল হক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জনাব কামরুজ্জামান চৌধুরী।

ওয়ালটন ক্যাবলসের মার্কেট শেয়ার বৃদ্ধি ও সুদৃঢ় করার মাধ্যমে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে বাজার গবেষণা, সময়োপযোগি বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক।