ads

হুন্দাই বাংলাদেশের ‘ব্যাক-টু-সার্ভিস’ ক্যাম্পেইন চলছে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হুন্দাই বাংলাদেশের ‘ব্যাক-টু-সার্ভিস’ ক্যাম্পেইন চলছে
ছবি: সংগৃহীত

হুন্দাই বাংলাদেশ জুন ও জুলাই ২০২৬ মাস জুড়ে ‘ব্যাক-টু-সার্ভিস’ ক্যাম্পেইন পরিচালনা করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের অনুমোদিত সার্ভিস সেন্টারে আসার জন্য উৎসাহিত করা হচ্ছে।

ক্যাম্পেইনে দক্ষ টেকনিশিয়ান, হুন্দাইয়ের আসল পার্টস এবং ডায়াগনস্টিক প্রযুক্তির মাধ্যমে গাড়ির সার্ভিসিং করা হবে। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা আসল খুচরা যন্ত্রাংশে ১০ শতাংশ ছাড়ে পাবেন। পাশাপাশি পেইন্ট ওয়ার্কের ওপর ১৫ শতাংশ ও লেবার চার্জ, ডেন্ট ওয়ার্ক এবং হুইল অ্যালাইনমেন্ট ও ব্যালেন্সিংয়ের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। অন্যদিকে গাড়ি ধোয়ার সার্ভিসে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুন্দাই সার্ভিসের উপদেষ্টা প্রদীপ কুমার, সিনিয়র ম্যানেজার (সেলস অপারেশন্স) মো. লুৎফুল করিম, সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) মো. আতাউর রহমান, ম্যানেজার (প্রোডাক্ট অ্যান্ড সাপ্লাই চেইন) মো. রুবাইয়াত উদ্দিন, সহকারী ম্যানেজার এবং সার্ভিস সেন্টার ইন-চার্জ মো. মেহেদী হাসান।

সম্পর্কিত