ads

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জোড়া চ্যাম্পিয়নশিপ জয়

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জোড়া চ্যাম্পিয়নশিপ জয়
ছবি: সংগৃহীত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রোবোটিক্স সোসাইটির প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬’-এ দুটি ভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটির দল ‘টিম টুআর.জেএস’ বিজয় অর্জন করেন। দলটির সদস্যরা হলেন, ফেরদৌস হাসান রাহিদ (সিএসই-৬৪), রুকাইয়া সুলতানা (সিএসই-৬৪), জিহাদুল ইসলাম (সিএসই-৬৪) ও সানজিদা ইসলাম (সিএসই-৬৪)।

Advertisement

অন্যদিকে, পোস্টার প্রেজেন্টেশন বিভাগেও শীর্ষস্থান দখল করেছে সাউথইস্ট ইউনিভার্সিটির আরেকটি দল ‘টিম দি আউটলায়ার্স’। এই দলের সদস্যরা হলেন, আব্দুল্লাহ রহমান (সিএসই-৬২), সানজিদা ইসলাম (সিএসই-৬৪) ও রুকাইয়া সুলতানা (সিএসই-৬৪)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সাফল্য সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের মানসম্মত শিক্ষা, গবেষণাভিত্তিক পাঠদান ও উদ্ভাবনমুখী শিক্ষারই প্রতিফলন। এই ধরনের জাতীয় অর্জন দেশের প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আগামীতে আরও সুদৃঢ় ও সুসংহত করবে।

সম্পর্কিত