চরচা ডেস্ক

খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করেন।
মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি ও ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ জানান, মামলাটি আদালত আমলে নিয়ে ডিবি পুলিশের ডিসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, বাদী আজিজুর রহমান টাইগারের ‘ব্যবসায়িক সুনাম ও পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে’ ডিপজল বিভিন্নভাবে তার মানহানির চেষ্টা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগে আরও বলা হয়, টাইগারের নির্দেশে ৩ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে দিলশাদ, সাইদুর রহমানসহ ১০/১৫ জন তাদের (ডিপজলের) ভাড়া দেয়া নাভানা সিএনজিতে জোর করে সাইনবোর্ড ভেঙে তাদের নামে লাগানোর চেষ্টা করে। তারা জমির মালিকানা দাবি করে সামনের মাস থেকে ভাড়া দাবি করে। তবে জিডির তদন্তে টাইগারের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। পরদিন ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে পোস্ট দেন।
টাইগার দাবি করেন, ওই সম্পত্তির (নাভানা সিএনজি) মালিক তিনি নিজে। ডিপজল ওই সম্পত্তি তার দাবি করে তাকে সমাজে হেয় করতে চেয়েছে।
বাদী আরও অভিযোগ করেন, ডিপজল শুধু ফেসবুক পোস্টে থেমে যাননি। টেলিভিশন, বিভিন্ন পত্রিকায়, অনলাইন নিউজপোর্টালে বিষয়টি প্রচার করেছে। এতে তার সামাজিক সম্মানহানি, ব্যবসায়ীক সুনাম ও কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন করেছে।

রোববার বোর্দোর মেয়র টমা কাজেনাভ বলেন, “আগুন এখন শহরের প্রধান প্রবেশপথ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রয়েছে।” একই দিন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, সামগ্রিক পরিস্থিতি এখনো “কঠিন” রয়েছে।