
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য কোথাও মব দেখলে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দিনের আপিল শুনানি শেষে এমন মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, "সরকারের যত সক্ষমতা আছে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সবাইকে এখন লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য কাজ করতে হবে। যেখানেই মব সেখানেই প্রতিরোধ-এই নীতিতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চলতে হবে।”
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, “নির্বাচন কমিশন যথেষ্ট নিরপেক্ষতার সাথে কাজ করার চেষ্টা করছে। কমিশনের এ নিরপেক্ষতা আমরা মাঠে দেখতে চাই। নির্বাচন কমিশন যে দৃঢ়তা দেখাচ্ছেন, আমরা চাই ১৭ লক্ষ সরকারি কর্মচারী ওই দৃঢ়তা দেখাবে।”
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে শামীম হায়দার আরও বলেন, “এই ভোটটি সুষ্ঠ হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। রাজনৈতিক মতপার্থক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে, যদি সুষ্ঠু ভোট হয়।”
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির বিভিন্ন আসনের ২৫ জন প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছিলেন। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ১২ জন প্রার্থীর আপিল শুনানি নেয় নির্বাচন কমিশন (ইসি)।
আপিল শুনানি শেষে ওই ১২ জনের মধ্যে ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ হওয়া প্রার্থীরা হলেন— শরীয়তপুর-৩ আসনের এম এ হান্নান, নরসিংদী-১ আসনের এডভোকেট মোহাম্মদ জামান বেবী, নারায়ণগঞ্জ-৪ আসনের মো. সালাহউদ্দিন খোকা, গাজীপুর-১ আসনের এডভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুল, চাঁদপুর-১ আসনের মো. হাবিব খান, মাগুড়া-২ আসনের মশিউর রহমান, খুলনা-৫ আসনের মোসাম্মেদ শামীম আরা পারভীন ইয়াসমিন, কুড়িগ্রাম-২ আসনের মনির উদ্দিন আহমেদ, ঝালকাঠি-১ আসনের মো. কামরুজ্জামান খান এবং নড়াইল-২ আসনের এডভোকেট ফাইকুজ্জামান ফিরোজ।
এ ছাড়া দুই প্রার্থীর আপিল খারিজ হয়েছে বলে জানান জাপা মহাসচিব। বিষয়টি নিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “রংপুর-১ আসনের ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুর আলী ও ঢাকা-২ আসনের মোহাম্মদ ফারুকের মনোনয়ন বৈধ হয়নি। এই দুজনের জন্য আমরা উচ্চ আদালতে রিট করব।”
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।