Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পাকিস্তানের সোয়াতে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা, নিহত ১৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৯: ০৯
পাকিস্তানের সোয়াতে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা, নিহত ১৪
আফগানিস্তান সীমান্তসংলগ্ন সোয়াতের কাবাল শহরে হামলার ঘটনা ঘটে। ছবি: রয়টার্স

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

Advertisement

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন সোয়াতের কাবাল শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

সোয়াত জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, পুলিশ স্টেশনের মূল প্রবেশপথে এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করার চেষ্টা করেন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। ঠিক তখনই হামলাকারী তার শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।

সোয়াতের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন জানান, হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Advertisement
Advertisement
Advertisement

বিস্ফোরণের সময় সোয়াতে সাম্প্রতিক উগ্রপন্থি ও সন্ত্রাসী হামলা বাড়ার প্রতিবাদে কাবাল পুলিশ স্টেশনের কাছেই স্থানীয়রা বিক্ষোভ করছিলেন। শেষ বক্তা বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণ ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন।

কী হচ্ছে পাকিস্তানশাসিত কাশ্মীরে? kashmir in pakistan

২০০৯ সালে পাকিস্তানের সামরিক অভিযানের আগে এই উপত্যকাটি পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্যতম শক্ত ঘাঁটি ছিল।

এর ঘটনার মাত্র তিন দিন আগে খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় বিস্ফোরকবোঝাই ড্রোন হামলায় একটি পুলিশ চেকপোস্টে ১১ পুলিশ সদস্য নিহত হন। এছাড়া জুলাইয়ের শেষ দিকে পাশের ট্যাংক জেলায় গাড়িবোমা হামলায় ২৭ সেনাসদস্য নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল টিটিপি।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার সীমান্তের ওপারে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। এসব গোষ্ঠীই পাকিস্তানে হামলার পরিকল্পনা করে বলে ইসলামাবাদের দাবি। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি বছরের শুরুতে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালায়। কাবুল ও জাতিসংঘের দাবি, ওই হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হন।

বিষয়: পাকিস্তানবোমা হামলাহামলানিহতপুলিশঅপরাধ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।