Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আইপিপি-রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বকেয়া পরিশোধে বিশেষ তহবিল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৭: ৩০
আইপিপি-রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বকেয়া পরিশোধে বিশেষ তহবিল

স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি), রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বকেয়া পরিশোধে বিশেষ তহবিল গঠনের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Advertisement

বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান আর্থিক চাপ সামাল দিতে চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেট ব্যবস্থাপনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ বিভাগের জারি করা গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত প্রকৃত ব্যয়ের ভিত্তিতে আইপিপি ও রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া দায় পর্যালোচনা করে তা ধাপে ধাপে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।

সরকারি হিসাবে দেখা গেছে, ৬৪টি আইপিপি ও ছয়টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিপরীতে মোট প্রায় ৩৫ হাজার ৬৭ কোটি টাকার বকেয়া জমেছে। এই বিপুল অঙ্কের দায় ২০২৫–২৬ অর্থবছরের মধ্যেই সমন্বয়ের পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রজ্ঞাপনে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব বিদ্যুৎকেন্দ্র এখনো সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পায়নি, সেগুলোর ক্ষেত্রে দ্রুত অনুমোদন নিতে বলা হয়েছে। নতুন যুক্ত হওয়া কেন্দ্র—যেমন বি-আর পাওয়ার জেন শ্রীপুর (১৬০ মেগাওয়াট) ও আরপিসিএল–নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড—এর বিল যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগকে বকেয়া যাচাই করে অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাড়তি দামে গ্রাহক বিদ্যুৎ নাকি লোডশেডিং কিনবে?electric-line

আইপিপি, রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রগুলোর আর্থিক দায় মাসভিত্তিক সমন্বয়ের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছে। পিপিএ (পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট) অনুযায়ী বিল নির্ধারণ ও যাচাই নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বিদ্যুৎ খাতে নজরদারি জোরদারের কথাও বলা হয়েছে। উৎপাদন, জ্বালানি ব্যবহার ও বিক্রির তথ্য সমন্বয়ের জন্য রিয়েল-টাইম ডাটা ও ইআরপি সিস্টেম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, একদিকে উচ্চ ক্যাপাসিটি চার্জ, অন্যদিকে চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা—এই দুইয়ের চাপেই বকেয়া বাড়ছে। নতুন নির্দেশনায় স্বচ্ছতা ও তথ্যনির্ভর ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হলেও বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ।

আইপিপি উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধে বিলম্ব নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। কয়েক মাসের বিল বকেয়া থাকায় ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ, জ্বালানি আমদানি ও নিয়মিত উৎপাদন বজায় রাখা কঠিন হয়ে পড়ছে বলে দাবি করছিলেন সংগঠনটির নেতারা।

বিষয়: বিদ্যুৎকেন্দ্রবকেয়াবিদ্যুৎ বিলবাজেট
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।