Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিরপুরে স্বাস্থকেন্দ্রে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার ৪ আসামি কারাগারে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৫
মিরপুরে স্বাস্থকেন্দ্রে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার ৪ আসামি কারাগারে
কারাগার প্রতীকী ছবি। ছবি: বাসস

রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহআলী থানার প্রসিকিউশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার উপপরিদর্শক মো. আতোয়ার রহমান। কারাগারে যাওয়া আসামিরা হলেন-মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

মামলার অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত ১২টার দিকে শাহআলী থানা এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের প্রাচীর টপকে ভেতরে ঢুকে নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে আটকে রাখে। পরে হামলাকারীরা প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে ভেতরে ঢোকে। এরপর প্রতিষ্ঠানের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলে।

Advertisement
Advertisement
Advertisement

পরে পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পুলিশ। ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ঘর এবং সেখানে থাকা আসবাবপত্র ও যন্ত্রপাতিও ভাঙচুর করা হয়।

এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালানো হয়। আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনেও ভাঙচুর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। সব মিলিয়ে পাঁচটি ঘর, দরজা-জানালা ভাঙচুর এবং মালামাল লুটে মোট প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। হামলাকারীরা চলে যাওয়ার সময় নৈশপ্রহরীদের ভয়ভীতি ও হুমকি দেয় এবং সেখানে একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহআলী থানায় মো. হানিফ মিয়াসহ(৫০) অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেন।

বিষয়: কারাগারআদালতভাঙচুরলুটপাট
সর্বশেষ
  • ১

    জাসদ অফিসে আটক নাটকে সরকারের কী ‘সওয়াব’ হলো?

  • ২

    সহনীয় দামে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

  • ৩

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় কারাগারে ৩

  • ৪

    ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতার বাড়িতে গুলি, শিশুসহ গ্রেপ্তার ৮

  • ৫

    বন্যা-ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু

সম্পর্কিত
  • সহনীয় দামে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

    সহনীয় দামে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

    ডিমের বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অস্বাভাবিক মুনাফা পরিহার করে সহনীয় দামে বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোলট্রি খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ক

  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় কারাগারে ৩

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় কারাগারে ৩

    কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক সুব্রত দেবনাথের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদাল

  • ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতার বাড়িতে গুলি, শিশুসহ গ্রেপ্তার ৮

    ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতার বাড়িতে গুলি, শিশুসহ গ্রেপ্তার ৮

    খুলনা নগরীতে ওয়ার্ড বিএনপির এক নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িত অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর লবণচরা থানার হরিণটানা রিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

  • বন্যা-ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু

    বন্যা-ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু

    নেপালের কর্তৃপক্ষ দেশটির ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। প্রধান নদী ও উপনদীগুলোর পানির উচ্চতা বাড়তে থাকায় অর্ধেকেরও বেশি জেলা বন্যা বা আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে।