Advertisement Banner

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আশা সিইসির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আশা সিইসির
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে ভোটের আগের পরিস্থিতি উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে এসব কথা বলেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের মাঠে শান্তি শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির।

ভোট প্রতিহত করার হুমকিকে ইসি আমলে নিয়েছে জানিয়ে সিইসি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত