
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মেকানিক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছের সড়কে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আবারও আটক করেছে দিল্লি পুলিশ। আজ মঙ্গলবার ভোরে দিল্লির যন্তর মন্তর থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আশুতোষ রাঙ্কার পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, তিনি ও অন্যরা যন্তর মন্তরের একটি ফটক ডিঙিয়ে ভেতরে ঢুকে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। এরপরই পুলিশ তাদের আটক করে।
পরে এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও আটকের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় পতাকা হাতে সিজেপির সদস্যরা আজ ভোরে যন্তর মন্তরে ঢুকেছিলেন। পরে দিল্লি পুলিশ তাদের আটক করে।
অভিজিৎ জানান, সৌরভ রাঙ্কা, আশুতোষ দাস, অজিঙ্কা শিন্ডে এবং দলের অন্য সদস্যদেরও আটক করা হয়েছে।
এর আগে ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছিল দিল্লি পুলিশ। পরদিন এক বছর ধরে শান্তি বিঘ্নিত হতে পারে, এমন কোনো কাজ না করার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়।
ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পরিকল্পিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই তাদের আটক করা হয়েছিল।
ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় সিজেপি। এই আন্দোলনেকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিল্লি পুলিশ বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করেছে।

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মেকানিক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছের সড়কে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিজ কার্যালয়ে গত ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ১১ জন।

১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ইউসুফ খান প্লাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনো আগুন নেভানোর কাজ চলছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

রিয়াদের আকাশপথ ফাঁকা, বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ
বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, সৌদি আরবের সব বিমানবন্দর মিলিয়ে ফ্লাইট বাতিলের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৪ শতাংশে।