Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

খাদ্য গুদামের সিন্ডিকেট ভাঙতে কাজ করছি: খাদ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২১: ৩৬
খাদ্য গুদামের সিন্ডিকেট ভাঙতে কাজ করছি: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে সাংবাদিকদের ব্রিফ করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: পিআইডি

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, “খাদ্য গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে আমরা কাজ করছি। সরকারি খাদ্য কর্মসূচির প্রকৃত সুফল যাতে প্রকৃত সেবা গ্রহীতারা পান, তা নিশ্চিত করা হবে।”

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার মানিকগঞ্জের সদর উপজেলার সদর এলএসডির (লোকাল স্টোরেজ ডিপো) বেউথা ক্যাম্পাস এবং সাটুরিয়া উপজেলার সাটুরিয়া এলএসডি আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, “যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি আসতে পারে। তখন যেন আমরা তা সামাল দিতে পারি, সেভাবেই খাদ্য মজুত করা হচ্ছে।”

তিনি বলেন, “খাদ্য গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কি না এবং মজুত খাদ্যশস্য নিরাপদ ও মানসম্মত অবস্থায় রয়েছে কি না, তা নিশ্চিত করাই আমার প্রথম কাজ। এ লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলার খাদ্য গুদাম পরিদর্শন করা হবে।”

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে আফরোজা খানম বলেন, “এখানে মজুত করা ধান, গম ও আটার গুণগতমান সন্তোষজনক। মানিকগঞ্জে যেভাবে খাদ্য মজুত রয়েছে, দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের মজুত রয়েছে।”

বাংলাদেশে দেড় কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেfood

তিনি বলেন, “দুর্যোগ কিংবা কোনো সংকট দেখা দিলে যাতে দ্রুত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া যায়, সে জন্য প্রতিটি জেলায় চাহিদা অনুযায়ী খাদ্য মজুত গড়ে তোলা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে। কোনো ধরনের খাদ্য সংকট নেই। জনগণের জন্য আমাদের মজুত ধান, চাল, গমসহ অন্যান্য খাদ্যশস্য প্রয়োজন অনুযায়ী সুন্দর ও সুশৃঙ্খলভাবে সরবরাহ করা সম্ভব।”

খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা খাদ্যশস্যের গুণগতমান নিয়ে সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, “খাদ্য গুদামে অনিয়মের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্য গুদামে অনিয়ম পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে আফরোজা খানম বলেন, “খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

পরিদর্শনকালে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

খাদ্যমন্ত্রীখাদ্যসিন্ডিকেট
১

শিশু ধর্ষণ ও যৌন নির্যাতন: মাদরাসায়ই কেন এত বেশি?

২

অপরাধ ও উগ্রবাদে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপে, কীভাবে

৩

খুলনায় রান্নার সময় গরুর মাংসের রং যে কারণে সবুজ হয়েছিল

৪

খাদ্য গুদামের সিন্ডিকেট ভাঙতে কাজ করছি: খাদ্যমন্ত্রী

৫

কক্সবাজারে সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণ, টিআইবির উদ্বেগ

সম্পর্কিত

কক্সবাজারে সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণ, টিআইবির উদ্বেগ

কক্সবাজারে সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণ, টিআইবির উদ্বেগ

কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পে জাইকার নিজস্

ঠাকুরগাঁও-১ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ আসনের (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) উপনির্বাচনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আজ রোববার সকালে জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দেলাওয়ারকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে

১০-২০ বছরের দীর্ঘমেয়াদী জ্বালানি নীতিমালা চান ব্যবসায়ীরা

১০-২০ বছরের দীর্ঘমেয়াদী জ্বালানি নীতিমালা চান ব্যবসায়ীরা

দেশে শিল্প উৎপাদন বজায় রাখা এবং নতুন বিনিয়োগ আকর্ষণে স্বল্পমেয়াদী পদক্ষেপের বদলে আগামী ১০ থেকে ২০ বছরের জন্য একটি দীর্ঘমেয়াদী জ্বালানি নীতির দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, দেশে চলমান জ্বালানি সংকট কেবল গ্যাস বা বিদ্যুতের সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন একটি

চট্টগ্রামকে লজিস্টিক হাব করার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক হাব করার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগে দেশের প্রথম কনটেইনার টার্মিনাল হতে যাচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল। এটি পরিচালনা করবে ডেনর্মাকভিত্তিক মার্য়েক্স লাইনের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস।