প্রবাসীদের সংকট নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।
বড় প্রকল্পে বিপুল পরিমাণ টাকা চুরি হয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
আজ রোববার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি।
নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, “দেশের বড় প্রকল্পগুলোর প্রধান অন্তরায় দুর্নীতি। অনেক প্রকল্প সময়মতো বাস্তবায়ন না হওয়াও বড় সমস্যা। আমরা দেখেছি, বড় প্রকল্পে বিপুল পরিমাণ টাকা চুরি হয়। আশা করি, এখানে কোনো ধরনের পুকুর চুরি হবে না। আমরা হয়তো দায়িত্বে থাকবো না, তবে ভবিষ্যৎ সরকার জনগণের আমানত রক্ষা করবে–এটাই প্রত্যাশা।”
বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে মুলাদী ও হিজলা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি করার জন্য মীরগঞ্জে আঁড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের বিষয়ে সড়ক, সেতু ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান বলেন, “ভোলা সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যেন ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে।”
প্রবাসীদের সংকট নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত
এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর
আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

প্রবাসীদের সংকট নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১,২১৩
দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৩টি শিশু। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।