
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালের আশা জাগিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে টিকে থাকত আশা। বাঁচা-মরার ম্যাচে ব্যাটসম্যানরা হতাশ করলেও শেষ পর্যন্ত লড়ে গেলেন বোলাররা। রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েদের জয়ে গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হল নিগার সুলতানার দলের।
লর্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ বোর্ডে জমা করেছিল ৫ উইকেটে ১১৭ রান। রান তাড়ায় চার বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে প্রোটিয়াসরা।
পাঁচ ম্যাচে ২ জয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। ডাচদের পর পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয়ের পর সেমিফাইনালের স্বপ্ন উঁকি দেয় বাংলাদেশ শিবিরে। তবে ভারতের কাছে পরাজয়ে কঠিন হয়ে যায় সমীকরণ।
ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২ করেন তিনে নামা সোবহানা মোস্তারি। শেষের দিকে মাত্র ২০ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস আসে অধিনায়ক নিগারের ব্যাট থেকে।
দুর্দান্ত এক ইনসুইংঙ্গারে দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম বলে উইকেট পান মারুফা আক্তার। বোল্ড হন লরা উলভার্ট। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটিতে সুবিধাজনক অবস্থানে চলে যায় দক্ষিণ আফ্রিকা।
এরপরই বাংলাদেশের বোলারদের লড়াইয়ের সূচনা। ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা নারী দল। পরে আরও দুই উইকেটের পতন হলেও ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন ক্লোয়ি ট্রায়ন (৮*)।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন