Advertisement

এবার ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এবার ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

অর্থমন্ত্রী আরও বলেন, “শ্রমিকদের আইনি সুরক্ষা জোরদারে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ জারি করা হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করতে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

Advertisement

অর্থমন্ত্রী আরও বলেন, “নারীদের অংশগ্রহণ ও নিরাপদ চলাচল নিশ্চিততে সম্পূর্ণভাবে নারীদের পরিচালনা ও তাদের ব্যবস্থাপনায় ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালু করা হবে।”

অর্থমন্ত্রী আরও বলেন, “বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পরের মাসে অর্থাৎ গত মার্চে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করতে ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে।”