Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১৯৪৭ থেকে ২০২৫ পর্যন্ত জামায়াতের কারণে কারো ক্ষতি হলে ক্ষমা চাই: জামায়াত আমির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৩: ০০
১৯৪৭ থেকে ২০২৫ পর্যন্ত জামায়াতের কারণে কারো ক্ষতি হলে ক্ষমা চাই: জামায়াত আমির

১৯৪৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত যারা জামায়াতের দ্বারা কষ্ট পেয়েছেন তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সময় বুধবার আমেরিকার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষমা চান তিনি।

Advertisement

জামায়াত আমির বলেন, ‘জাতির কিছু কিছু লোক বলত, ধরে নিলাম আপনারা কোনো স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরও আপনাদের এই পলিটিক্যাল সিদ্ধান্তটা জাতি মেনে নেয় নাই। আপনারা তো একটা এপোলজি (ক্ষমা প্রার্থনা) দিলেও পারেন। এই এপোলজি কমপক্ষে তিনবার দিয়েছি। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি। শুধু একাত্তর না, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।’

শফিকুর রহমান বলেন, ‘আজকের দিন পর্যন্ত; আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই একথা বলব কীভাবে। আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন, আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেইক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয় তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়।’

জামায়াত আমির বলেন, ‘এখন মাফ চাওয়ার পর বলে, এই ল্যাঙ্গুয়েজে (ভাষা) চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরেহ বাবা... এ আরেক যন্ত্রণা। বিনাশর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিলাম না। তারপরে আর বাকি থাকলো কোনটা, এইটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে দিলাম— ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই। কোনো অসুবিধা নেই। একথা আমি কোনো দিন বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমার কোনো সিনিয়র বলেন নাই যে, আমরা সকল ভুলের ঊর্ধ্বে।’

Advertisement
Advertisement
Advertisement

শফিকুর রহমান বলেন, ‘কোনো দল যদি মনে করে তারা সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। আমাদেরটা মানবে কেন। আমাদের যত ভুল হয়েছে জানা-অজানা, এগুলো যারা শুধরে দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। আর কিছু বলার আছে বলেন? দিস ইস ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড।’

জামায়াত আমির বলেন, ‘এরপর বলবে শফিকুর রহমান নিউইয়র্কে গিয়ে ক্ষমা চাইছেন, দেশের বুকে ক্ষমা চায়নি। আমি দেশেও ক্ষমা চেয়েছি, আমার মুরুব্বিরাও চেয়েছে, এখানেও চাইলাম, যখনই সুযোগ পাইব তখনই চাইব।’

শফিকুর রহমান বলেন, ‘অনেকেই আবার বলে, আমাদের একটা দল আছে, যারা বেশি বেশি ক্ষমা চায়। ক্ষমা চাওয়াও অপরাধ তাহলে। শুধু একাত্তরেই ভুল করেছি, আর করি নাই? যারা আমাদের ক্ষমা চাইতে বলে, তারা ফেরেশতার দল? আমরা অন্যদের সম্পর্কে প্রশ্নগুলো এই কারণে তুলি না যে, অতীতের প্রশ্ন যত তোলা হবে, জাতি তত বিভক্ত হবে।’

বিষয়: আমেরিকারাজনীতিবিদমুক্তিযুদ্ধজামায়াতে ইসলামীরাজনৈতিক দল
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।