Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফেসবুক পোস্ট ঘিরে খুবি শিক্ষার্থী ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১২: ৪৩
ফেসবুক পোস্ট ঘিরে খুবি শিক্ষার্থী ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধারের দাবি এবং তাদের সাময়িক বহিষ্কারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ

Advertisement

গতকাল শুক্রবার রাত ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের খাজা হলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার সময় ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

খাজা হলসংলগ্ন এলাকার সজল নামের এক যুবক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও তাদের সাময়িক বহিষ্কারের বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের শিক্ষকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল বলে অভিযোগ উঠেছে।

পোস্টটি দেখে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। পরে শুক্রবার রাতে সজলকে খাজা হলসংলগ্ন এলাকায় দেখতে পেয়ে তাকে ধরে ভেতরে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ খবর পেয়ে সজলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও প্রথমে ব্যর্থ হন। একপর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে এবং শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সজল ও তার ভাই সম্রাটকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীরtarek rahman at bay of bengal conversation

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন চরচাকে বলেন, স্থানীয় এক যুবক ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আপত্তিকর পোস্ট দেন। এ বিষয়ে তার সঙ্গে শিক্ষার্থীরা কথা বলার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সালাউদ্দিন আরও বলেন, বহিরাগতদের ছোড়া ইটের আঘাতে দুই শিক্ষার্থী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর শুক্রবার রাতে স্থানীয় মুরব্বিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। সমস্যা সমাধানে শনিবার দুপুরের পর আবারও তাদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের আলোচনায় বসার কথা রয়েছে।

ছাত্রবিষয়ক পরিচালক জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এবিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন চরচাকে বলেন, ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিক্ষার্থীরা সম্রাট ও সজল নামের দুই ভাইকে পুলিশের কাছে সোপর্দ করেন।

ওসি আরও জানান, সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় মুরব্বিদের সঙ্গে আলোচনায় বসবে বলে তিনি জেনেছেন। আলোচনার সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিষয়: খুলনাখুলনা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীপুলিশ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।