Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মির্জা আব্বাস ডাক পাননি, মন্ত্রিসভায় নেই বিএনপির যেসব হেভিওয়েট

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ১৮
মির্জা আব্বাস ডাক পাননি, মন্ত্রিসভায় নেই বিএনপির যেসব হেভিওয়েট

তারেক রহমানের মন্ত্রিসভায় নেই বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। এদের সবাই খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন, কেউ কেউ বিএনপির সর্বোচ্চ নীতি–নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। নতুন মন্ত্রিসভায় এসব নেতার অনুপস্থিতি অবাক করার মতোই।

Advertisement

মির্জা আব্বাস

মন্ত্রিসভায় স্থান না পাওয়াদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মির্জা আব্বাস। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র তিনি। ১৯৯১ সালে খালেদা জিয়ার প্রথম সরকারে শুরুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। ২০০১–২০০৬ পর্যন্ত ছিলেন গণপূর্ত মন্ত্রী। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে জয়ী হয়েছেন। তবে নির্বাচনে মির্জা আব্বাসের সঙ্গে নাসীরউদ্দীন পাটওয়ারীর দ্বৈরথ ছিল আলোচিত ঘটনা। মির্জা আব্বাসের তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান না পাওয়াটা বড় ঘটনাই।

মঈন খান

Advertisement
Advertisement
Advertisement

তারেক রহমানের মন্ত্রিসভায় নাম নেই ড. আবদুল মঈন খানেরও। তিনি খালেদা জিয়ার ১৯৯১ ও ২০০১—দুই সরকারেরই মন্ত্রী ছিলেন। এবার অবশ্য তাকে জাতীয় সংসদের স্পিকার করা হবে–এমন একটা আলোচনা আছে। তবে সেটা হবে কিনা, তা জানা যাবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই।

কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?parliament house (3)

খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন খালেদা জিয়ার আগের দুই সরকারের আমলে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে তিনি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী। ২০০১ সালে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ভূ–তত্ত্ব বিভাগের অধ্যাপক খন্দকার মোশাররফ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি বিএনপিতে যোগ দেন। এবার তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক না পেলেও ড. মোশাররফকে রাষ্ট্রপতি করা হবে—এমন একটা আলোচনা চাউর আছে।

গয়েশ্বর চন্দ্র রায়

এই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অন্যতম প্রবীণ নেতা গয়েশ্বর চন্দ্র রায়। ২০০১ সালে খালেদা জিয়া সরকারের আমলে তিনি টেকনোক্র্যাট কোটায় পরিবেশ ও জলবায়ু (তখন পরিবেশ ও বন মন্ত্রণালয়) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকলেও গয়েশ্বর রায় ঢাকা–৩ আসন থেকে প্রথম নির্বাচনে লড়েন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচিত হতে পারেননি। হেরে যান ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনেও।

আমানউল্লাহ আমান

আমানউল্লাহ আমান ডাক পাননি মন্ত্রিসভায়। জাতীয়তাবাদী ছাত্রদলের এক সময়ের তারকা ছাত্রনেতা, ডাকসুর ভিপি আমানউল্লাহ আমানের ছিল ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য হওয়ার পর নির্বাচিত হয়েছেন আরও দুইবার। খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি একবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও পরেরবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারাstate minister

সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান নেই মন্ত্রিসভায়। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির সর্বশেষ সরকারে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

রুহুল কবির রিজভী

বিএনপির আলোচিত নেতা রুহুল কবীর রিজভী আহমেদ এবারও স্থান পাননি মন্ত্রিসভায়। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও রাকসুর সাবেক ভিপি রিজভি বিএনপির সর্বশেষ সরকারেও সরকারি কোনো পদে ছিলেন না। তিনি কখনোই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আওয়ামী লীগের শাসনামলের পুরোটা সময়ই তিনি নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে অবস্থান করে সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন।

নজরুল ইসলাম খান

আলোচনায় থাকলেও এবারও বিএনপি সরকারের মন্ত্রী হননি, দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এক সময়ের শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, ২০০১–২০০৬ সালে কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই শীর্ষ নেতা অতীতে কখনো নির্বাচনও করেননি।

বিষয়: বিএনপিনির্বাচনমন্ত্রণালয়সরকারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

  • ২

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ৩

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৪

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৫

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

সম্পর্কিত
  • বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।