Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তবুও অস্ট্রেলিয়াকে ফেবারিট মানছেন পন্টিং

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০: ২৭
তবুও অস্ট্রেলিয়াকে ফেবারিট মানছেন পন্টিং
ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রথম দিনে ব্যাটসম্যানদের ব্যর্থতায় দুইশ রানের আগেই শেষ হয়েছিল প্রথম ইনিংস। আর দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলাররাও পারেননি জ্বলে উঠতে। বিশাল লিড নিয়ে চালকের আসনে চলে গেছে বাংলাদেশ। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এখনো সফরকারীদের জয়ের সম্ভাবনা দেখছেন না। তার মতে, প্যাট কামিন্সের দলই বরং এগিয়ে!

Advertisement

দীর্ঘ ৭ মাসের বিরতির পর বাংলাদশ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছে অস্ট্রেলিয়া। প্রস্তুতির এই ঘাটতির কারণেই কিনা, ডারউইন টেস্টের প্রথম দুই দিনে ব্যাটে-বলে মলিন পারফরম্যান্স দলটির। অন্যদিকে অবিশ্বাস্য ভালো ক্রিকেট খেলে হাতে ৪ উইকেট রেখে ১৫১ রানের লিড নিয়ে ফেলেছে বাংলাদেশ।

Advertisement
Advertisement
Advertisement

এমন প্রেক্ষাপটেও উত্তরসূরিদের পক্ষেই ব্যাট ধরেছেন পন্টিং। সেন-এর ফায়ারবল অনুষ্ঠানে তিনি বলেন, “গত ১২ মাস ধরে দলে অনেক পরিবর্তন আনার সুযোগ ছিল, বিশেষ করে ব্যাটিং অর্ডারে। এই ম্যাচের এখনো অনেকটা বাকি আছে, তাদের অনেক কাজ করতে হবে। আমি জানি না বাজির দরে কোন দল এগিয়ে আছে। তবে গতকাল (প্রথম দিন) খুব বাজে ক্রিকেট খেলার পরও আমি মনে করি অস্ট্রেলিয়াই এখনো ফেবারিট।”

প্রথম দিনে ১ উইকেটে ৯৬ করা বাংলাদেশ সারাদিন ব্যাটিং করে মাত্র ৫ উইকেট হারিয়েছে। সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান, ৮৬ রান আসে নাজমুল হোসেনের ব্যাট থেকে। শেষের দিকে মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ ৪৭ রানের জুটিতেও দেখিয়েছেন, উইকেটে তেমন জুজু নেই।

আর এই কারণেই প্রথম ইনিংসে ১৯৮ করা অস্ট্রেলিয়াকে নিয়ে আশাবাদী পন্টিং, “এটা মনে রাখতে হবে, এই উইকেট যখন ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো অবস্থায় থাকবে, তখন অস্ট্রেলিয়া আবার ব্যাটিং করার সুযোগ পাবে। বাংলাদেশের ব্যাটিং দেখলেই সেটা বুঝতে পারবেন। তাই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেই বোঝা যাবে, এই ব্যাটারদের সামর্থ্য কেমন। দ্বিতীয় ইনিংসেও যদি তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে না পারে, তাহলে আমার কাছে মনে হয় তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় হয়ে গেছে।”

অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক পন্টিং অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার আগে ব্যাটিংয়েই। “সত্যি বলতে, টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং নেওয়ায় আমি খুব অবাক হয়েছিলাম। আগের দিন সকালে এই উইকেটে অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে খেলা প্রায় অসম্ভব হয়ে যেত। বিশেষ করে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর। আর আগে ব্যাটিং নিলে আপনার কাছ থেকে সবাই ১৯০ রানের (১৯৮) বেশিই আশা করবে।”

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজক্রিকেটবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজরিকি পন্টিংটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’