Advertisement

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ফের বাড়ল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ফের বাড়ল

সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্ষমতা বলবৎ থাকবে।

Advertisement

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কর্মকর্তা ছাড়াও কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একই পদমর্যাদার কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রশাসনিক সমন্বয় জোরদার এবং নিরাপত্তা ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

ছাত্র-জনতার আন্দোলনের পর সরকারের পরিবর্তন ও প্রশাসনিক পুনর্গঠনের সময় গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রথমবার দুই মাসের জন্য সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর কয়েক দফায় মেয়াদ বাড়ানো হয়।