
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বিএনপি ক্ষমতায় গেলে দেশের সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ শনিবার রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ডিজিটাল অধিকারকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে বিএনপি দেশব্যাপী ফ্রি ইন্টারনেট সেবা বাস্তবায়ন করবে। পাশাপাশি তথ্য-প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশে পেপ্যাল সেবা চালুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
এই নেতা আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি জয়ী হয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত, মেধাবীদের জন্য সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এ বিষয়গুলো রেখেছেন বলেও জানান তিনি।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

ছাত্রদল নেতাদের সঙ্গে তালা ভেঙ্গে নিজ র্কাযালয়ে চুয়েট উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতারা ছিলেন।

ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের অধীনে করা একটি মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। খবর বার্তাসংস্থা ইউএনবির।