
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনে চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাবিত প্রকল্পে ১৫ বছর মেয়াদে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৫৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি উপস্থাপন করা হয়। অর্থাৎ এক মাস আগে প্রত্যাহার করা প্রস্তাবই আবার ক্রয় কমিটিতে অনুমোদন করা হয়।
প্রায় এক মাস আগে দেয়া প্রস্তাবে প্রকল্পটির ব্যয় ও দর নিয়ে প্রশ্ন ওঠায় ক্রয় কমিটির সভা থেকে প্রত্যাহার করে নিয়েছিল জ্বালানি বিভাগ। তবে, আগের দেয়া ব্যয়েই শেষ পর্যন্ত অনুমোদন দেয়া হলো।
সিএনইই গত ১৯ জুন মহেশখালীর কুতুবজোমে বিল্ড-ওন-অপারেট (বিওও) মডেলে একটি অফশোর এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী, টার্মিনালটির দৈনিক গ্যাস পুনঃগ্যাসীকরণ সক্ষমতা হবে ৬০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। সর্বোচ্চ সক্ষমতা হবে ৭৫০ মিলিয়ন ঘনফুট।
১৫ বছর মেয়াদি চুক্তিতে টার্মিনালটির জন্য দৈনিক তিন লাখ ৪২ হাজার ডলার ভাড়া চেয়েছিল সিএনইই। এর মধ্যে স্থায়ী ভাড়া দুই লাখ ৪৬ হাজার ডলার, পরিচালন ব্যয় ৫৯ হাজার ডলার এবং বন্দরসেবা বাবদ ৩৭ হাজার ডলার।
বর্তমানে মহেশখালীতে চালু থাকা মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির টার্মিনালের দৈনিক ভাড়া দুই লাখ ৫৪ হাজার ডলার। সামিট এলএনজির টার্মিনালের জন্য এ হার দুই লাখ ৪৯ হাজার ১১৫ ডলার। অর্থাৎ, সিএনইইর প্রস্তাবিত দৈনিক ভাড়া বিদ্যমান দুই টার্মিনালের তুলনায় প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।