Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২০: ৫১
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ
বছরের প্রথমার্ধে সার্বিক রপ্তানি কমলেও জুন মাসে পোশাক রপ্তানি ইতিবাচক ধারায় ফিরেছে।। ছবি: রয়টার্স

চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে ৪ দশমিক ১ বিলিয়ন (৪০১ কোটি) ডলার সমমূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এই পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ কম। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে মোট পোশাক আমদানি করেছে প্রায় ৩ দশমিক ৬৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর সাম্প্রতিক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

পরিসংখ্যানে দেখা যায়, বছরের প্রথমার্ধে সার্বিক রপ্তানি কমলেও জুন মাসে তা ইতিবাচক ধারায় ফিরেছে। একক মাস হিসেবে ২০২৬ সালের জুনে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি দাঁড়িয়েছে ৭৬৩ দশমিক ৫৭ মিলিয়ন ডলারে। যা গত বছরের জুন মাসের তুলনায় ৫ দশমিক ৭৪ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রধান পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে চরম মন্দার মুখে পড়েছে চীন ও ভারত। আর বিপরীত চিত্র দেখা গেছে কম্বোডিয়া ও ভিয়েতনামে।

বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে কম্বোডিয়ার রপ্তানি ১২ দশমিক ৩২ শতাংশ, ভিয়েতনামের ১ দশমিক ৮ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ৩ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। অন্যদিকে চীনের রপ্তানি এক লাফে ৩৭ দশমিক ৬৯ শতাংশ এবং ভারতের ২৫ দশমিক ২৭ শতাংশ কমেছে। এছাড়া পাকিস্তানের রফতানি কমেছে ৩ দশমিক ৫০ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement

পরিসংখ্যানে আরও দেখা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় সব দেশেরই পণ্যের দাম কমেছে। এই সময়ে চীনের ১৫ দশমিক ৪৬ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭৫ শতাংশ দরপতন হয়েছে। এছাড়া পাকিস্তানের ৫ দশমিক ৬৩ শতাংশ, ভারতে ৩ দশমিক ২৮ শতাংশ, কম্বোডিয়ায় ১ দশমিক ৯৮ শতাংশ এবং বাংলাদেশ ও ভিয়েতনামের ২ দশমিক ১৫ শতাংশ করে দর হারিয়েছে।

২০২৬ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে পতন হলেও চীন ও ভারতের চেয়ে কম পতন হয়েছে। সার্বিক বিচারে বাংলাদেশের অবস্থান অনেকটা পাকিস্তানের কাছাকাছি এবং জুনের ইতিবাচক ধারার কারণে সামনের দিনগুলোতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

ওটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি বিগত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ কমে ৩৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছর যুক্তরাষ্ট্র সারা বিশ্ব থেকে পোশাক আমদানি কমিয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রবাংলাদেশপোশাকপোশাকশিল্পগার্মেন্টসরপ্তানিরপ্তানি আয়আমদানিআমদানি–রপ্তানি
সর্বশেষ
  • ১

    দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

  • ২

    ‘জামায়াতে ইসলামীর একটা বহুরূপী চরিত্র আছে’

  • ৩

    বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

  • ৪

    সৌদির হাতে এত অস্ত্র, কিন্তু কৌশলে ব্যর্থ

  • ৫

    খুলনায় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

সম্পর্কিত
  • দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

    দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

    জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।

  • বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

    বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

    চলমান উত্তেজনার মধ্যে এবার বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানি এয়ারলাইনগুলোকে সহায়তা করা বিদেশি কোম্পানিগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দিয়েছে ওয়াশিংটন।

  • খুলনায় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

    খুলনায় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

    খুলনা নর্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

  • উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, চলছে ‘শাটডাউন’

    উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, চলছে ‘শাটডাউন’

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘শাটডাউন‘ কর্মসূচি পালন করছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ক্লাস বর্জন করে তারা এই কর্মসূচি শুরু করেন।