
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
চরচা প্রতিবেদক

চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের উত্থান হয়েছে। এ মাসে নিট ও ওভেন মিলিয়ে মোট ৩ দশমিক ৬১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।
এই রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেশি। আর অর্থবছরের প্রথম দুই মাস মিলিয়ে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৫ দশমিক ১২ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ থেকে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬১ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক মাসেই পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৪৪ কোটি ডলার।
আগস্টে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে নিটওয়্যার রপ্তানিতে। এ মাসে নিট পোশাক রপ্তানি হয়েছে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের। গত বছরের আগস্টে এই রপ্তানি ছিল ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ।
অন্যদিকে, আগস্টে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলারের। ২০২৫ সালের একই মাসে এ খাতের রপ্তানি ছিল ১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। অর্থাৎ ওভেন পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।
আগস্টের এই প্রবৃদ্ধির আগে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে অবশ্য পোশাক রপ্তানি কমেছিল। ২০২৫ সালের জুলাইয়ে নিট ও ওভেন মিলিয়ে ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হলেও চলতি বছরের জুলাইয়ে তা কমে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে নেমে আসে। রপ্তানি কমেছিল ১ দশমিক ৯২ শতাংশ।
তবে আগস্টের প্রবৃদ্ধির কারণে জুলাই-আগস্টের হিসেব পাল্টে যায়। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ মোট ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ দুই মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১২ শতাংশ।
দুই মাসের হিসেবে নিটওয়্যার রপ্তানি ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪ দশমিক ১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। একই সময়ে ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা ৩ দশমিক ৮১ শতাংশ প্রবৃদ্ধি।

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।