
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

খুলনার ভৈরব নদীতে ফেরির ধাক্কায় যাত্রীবোঝাই ট্রলার ডুবে গেছে। ট্রলারের অধিকাংশ যাত্রী উদ্ধার হলেও রাকিব (২৮) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলাবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট একটি ট্রলার রূপসার সেনেরবাজারের দিকে রওনা হয়। বিপরীত দিক থেকে একটি ফেরি খুলনার দিকে আসার সময় মাঝ নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়। এসময় যাত্রীদের উদ্ধারে স্থানীয়দের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
রূপসা নৌ-ফঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারে ৩০-৩৫ জন যাত্রী ছিল।
আবুল খায়ের বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের সাথে উদ্ধার কাজে যোগদেয় ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় ডুবুরিদের সাথে ফায়ার সার্ভিসের ডুবুরিরাও যোগ দেয়। এছাড়া অন্য ট্রলারের মাঝিদের সহযোগীতায় অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, রাকিব নামের এক যুবককে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।”
এখনো উদ্ধার অভিযান চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, তীব্র স্রোতের কারণে ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি।

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।