বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির সংবাদিকদের জানান, আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ কায়েস চরচাকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকেই জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন মন্ত্রী। রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।