ads

কানে কানে পুলিশ বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কানে কানে পুলিশ বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির সামনে থেকে দেশটির বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। ছবি: রয়টার্স

প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে গতকাল আটক হয়েছিলেন দেশটির বিরোধীদলের নেতা রাহুল গান্ধী। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে মার্চ করেছিলেন।

আটক হওয়ার পর রাহুলকে পুলিশ ধরে নিয়ে একটি বাসে নিয়ে রাখে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার নিজের আটক ও আন্দোলন নিয়ে কথা বলেছেন রাহুল। তিনি দাবি করেছেন, গতকাল যখন তাকে আটক করা হয় তখন পুলিশের এক সদস্য তাকে কানে কানে বলেন, “এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দাও।”

রাহুল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেছেন, “শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত।”

সম্পর্কিত