Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘গুপ্ত’ বলায় প্রধানমন্ত্রীর ওপর আক্ষেপ পরওয়ারের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৬: ৪২
‘গুপ্ত’ বলায় প্রধানমন্ত্রীর ওপর আক্ষেপ পরওয়ারের
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: চরচা

প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামীকে ‘গুপ্ত’ বলায় আক্ষেপ প্রকাশ করেছেন দলটির সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

Advertisement

আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

জামায়াতের এই নেতা বলেন, “আজকাল প্রধানমন্ত্রীও তার দলের কিছু মন্ত্রী-এমপিদের সাথে সুর মিলিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বলা শুরু করেছেন। তিনি বলেছেন, জামায়াত-শিবির হচ্ছে গুপ্ত। এটা কি তার মুখে মানায়? বারবার তিনি ৭১ এর স্বাধীনতার প্রশ্নে এই সমস্ত কথা বলেন।”

পরওয়ার বলেন, ‘‘জামায়াত-শিবিরকে গুপ্ত বলা, ৭১ এর কথা বলা, নারী নির্যাতনকারী বলা, গণহত্যাকারী বলা, এই কথাগুলো মূলত আপনাদের বিরুদ্ধে যাচ্ছে।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি যে জামায়াত-শিবিরকে গুপ্ত বলেন, ২০-২২ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে যখন ৪ দলীয় জোট, ১৮ দলীয় জোট, ২০ দলে জামায়াত-বিএনপির সঙ্গে বেগম খালেদা জিয়া যখন বৈঠক করেছেন, মিছিল করেছে তখন মনে ছিল না যে এরা গুপ্ত।”

জামায়াতের সেক্রেটারী বলেন, ‘‘কর্মসূচি দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামায়াত-শিবির ঝাঁপিয়ে পড়ে রাজপথে শহীদ হয়েছে। আপনি দেখেননি, আপনি এখন গুপ্ত বলেন। আপনি তো লন্ডনে ছিলেন। বিশাল বিশাল প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বিএনপি আসার কথা আসেনি, জামায়াত-শিবির লড়াই করে জীবন দিয়েছে। সেই জামায়াত-শিবিরকে আপনি গুপ্ত বলেন, আপনার লজ্জা থাকা উচিত।”

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডেakhtaruzzaman

তিনি বলেন, “এ কথা (গুপ্ত) যত বলবেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনাদের বিরুদ্ধেই যাবে।”

পরওয়ার বলেন, ‘‘‘আপনাদের মনে ছিল না, ৯১ সালে যখন জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করার জন্য গোলাম আযমের বাড়িতে গিয়েছিলেন। ধরনা দিয়েছিলেন। সেবার জামায়াতে ইসলামী নিঃশর্তভাবে কোন মন্ত্রিত্ব, পদ-পদবী.., এক কাপ চাও খায়নি। আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে বিএনপিকে সরকার গঠনে ৯১ সালে আমরা সাহায্য করেছিলাম।”

আখতারুজ্জামানের মুক্তি দাবি করে তিনি বলেন, ‘‘অবিলম্বে তার মিথ্যা মামলা প্রত্যাহার করুন, রিমান্ডের আবেদন বাতিল করুন, তাকে মুক্তি দিন। বাংলাদেশের মানুষ কিন্তু প্রস্তুত হইতেছে, বিএনপি সরকারের যে আচরণ, তারা প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধে, সামলাইতে পারবেন না। কোথায় আপনারা হাত দিচ্ছেন।”

বিষয়: প্রধানমন্ত্রীজামায়াতবিক্ষোভজামায়াতে ইসলামীতারেক রহমানবিক্ষোভ মিছিল
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী