Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ অক্টোবর, ২০২৬
৩০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ অক্টোবর, ২০২৬
৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

ইরানি বন্দরে ট্রাম্পের অবরোধের ঘোষণার পর তেলের দামে বড় লাফ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১: ০৭
ইরানি বন্দরে ট্রাম্পের অবরোধের ঘোষণার পর তেলের দামে বড় লাফ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়েছে।

Advertisement

বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার বৈশ্বিক তেলের ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এটি ১২ জুনের পর সর্বোচ্চ মূল্য। একই সঙ্গে গত ছয় বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ব্রেন্টের একদিনে সর্বোচ্চ শতাংশভিত্তিক মূল্যবৃদ্ধি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও প্রায় ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। এটি ১৫ জুনের পর সর্বোচ্চ মূল্য। ২০২৬ সালের এপ্রিলের শুরুর পর ডব্লিউটিআইয়ের একদিনে এটিই সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি।

হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্পtrump new

ইরান যুদ্ধের সময় ব্যারেলপ্রতি ১১০ ডলারের বেশি যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, বর্তমান দাম এখনো তার নিচেই রয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কমে যাওয়ার পর আবারও তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম আবার বাড়তে শুরু করেছে।

Advertisement
Advertisement
Advertisement

ওয়েলস ফার্গো ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটের বৈশ্বিক বিনিয়োগ কৌশল বিভাগের প্রধান পল ক্রিস্টোফার বলেন, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন না আসা পর্যন্ত তেলের দাম আরও বাড়ার প্রবণতা থাকবে বলে আমরা মনে করি। এর ফলে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির প্রত্যাশা বাড়তে পারে এবং শেয়ারবাজারে অস্থিরতার ঘটনাও দেখা দিতে পারে।

বিষয়: ইরানবন্দরতেলযুক্তরাষ্ট্রমূল্যস্ফীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    চ্যারিটি প্রতিষ্ঠানগুলো সমাজসেবার নামে কি ব্যবসা করছে?

  • ২

    ‘কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নতুন করে কেন করতে হবে?’

  • ৩

    ‘শিশুদের প্রতি যৌন সহিংসতার কথা জেনেও অনেকে সামনে আনে না’

  • ৪

    এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও ৩ বছর সময় পেল

  • ৫

    নির্দিষ্ট নকশা, এলাকাভিত্তিক রঙ: ব্যাটারি রিকশার নতুন বিধি

সম্পর্কিত
  • এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও ৩ বছর সময় পেল

    এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও ৩ বছর সময় পেল

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। একই সময় পেয়েছে নেপালও।উত্তরণের আগে গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন করতে বাংলাদেশ ও নেপাল সরকার অতিরিক্ত সময় চেয়েছিল।

  • কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদে ঝাঁপ দেন: দ্বীপ

    কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদে ঝাঁপ দেন: দ্বীপ

    বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ শাহরিয়ার রেজা দ্বীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, ঘটনার দিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।

  • ভারতের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

    ভারতের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

    ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের বুধওয়ার পেঠ এলাকার কয়েকটি যৌনপল্লি থেকে ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত বুধবার ভোরে ওই এলাকার বিভিন্ন যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

  • ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিং, বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার চুরি

    ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিং, বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার চুরি

    বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্সে সাইবার হামলা ঘটেছে। এর মাধ্যমে প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল চুরি হয়েছে। এ ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার।