Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পুঠিয়ায় ঈদ উদযাপন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১৩: ২৩
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পুঠিয়ায় ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

Advertisement

আজ শুক্রবার সকাল ৮টায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় ঈদের বিশেষ জামাত হয়।

নামাজে ইমামতি করেন হাফেজ মো. সাজিরুল ইসলাম। জামাতে মোট ২৩ জন অংশ নেন, যাদের মধ্যে দুই শিশু ছিল। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের কারণ ব্যাখ্যা করে ইমাম সাজিরুল ইসলাম বলেন, “আমরা মূলত ইসলামের সঠিক নিয়ম অনুসরণের লক্ষ্যেই বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করে ঈদ পালন করছি। যেহেতু সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেখানে ঈদ হচ্ছে, তাই আমরাও সুন্নাহ অনুসরণ করে নামাজ আদায় করলাম।”

Advertisement
Advertisement
Advertisement

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার পালিত হবে ঈদুল ফিতর। তবে আন্তর্জাতিক চাঁদ দেখার ভিত্তিতে এবং দীর্ঘদিনের স্থানীয় ঐতিহ্য মেনে দেশের বেশ কিছু জেলায় নির্দিষ্ট কিছু এলাকার মানুষ এক দিন আগেই ঈদ পালন করেন।

জামাতে অংশ নেওয়া মুসল্লি মো. শফিকুল ইসলাম বলেন, “চাঁদ উঠলে রোজা রাখতে হয় এবং চাঁদ দেখলে ঈদ করতে হয়, এটাই ইসলামের বিধান।”

মিন্টু আলী বলেন, “আমরা কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না, বরং বিশ্বাস করি যে চাঁদ দেখার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ সম্পন্ন হয়।”

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, “আমরা সংবাদ পেয়েছি যে পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর এলাকায় একটি ছোট জনগোষ্ঠী সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদের নামাজ আদায় করেছেন। তারা প্রতি বছরই এভাবে নামাজ আদায় করে থাকেন। শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন করার লক্ষ্যে পুলিশি নজরদারি ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নামাজ শেষ হয়েছে এবং ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

বিষয়: ঈদুল ফিতররাজশাহীঈদ জামাতপুঠিয়াঈদ
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

  • ২

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

  • ৩

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

  • ৪

    ব্যারিকেড গণতন্ত্রের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারে না

  • ৫

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

সম্পর্কিত
  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

  • তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

  • এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।