
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে এসেছে নানা রকম গরু, ছাগল। এদের পরিমাণও কম নয়। কিন্তু সে তুলনায় ক্রেতাদের আগমন কম। এতে শঙ্কায় রয়েছেন খামারি ও ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার সিলেট নগরের কাজিরবাজার গরুর হাটে দেখা গেছে প্রচুর গরু উঠেছে। ছোট-বড় বিভিন্ন জাতের গরু ও ছাগল আলাদা করে বাঁশের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। ক্রেতারা ঘুরে ঘুরে গরু দেখে দামদর করছেন। তবে হাটে ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। খামারিরা জানিয়েছে, গত বছরে ঈদের এক সপ্তাহ আগে থেকে গরু কেনাবেচা হত। কিন্তু এবার হাটে ঈদের মাত্র আর দু-দিন বাকি থাকলেও ক্রেতার উপস্থিত আশানুরূপ নয়। বিকিকিনি এখনো না হওয়ায় দুশ্চিন্তায় খামারি ও ব্যবসায়ীরা। কেউ কেউ গরু নিয়ে হাট বদল করছেন।
কোরবানির পশুর হাটে এবার ছোট গরুর চাহিদা বেশি। অনেকে ক্রেতারা জানিয়েছেন, আগের তুলনায় এ বছর গরুর দামও কিছুটা বেশি। খামারিরা জানিয়েছে, পশুখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দামও গতবারের চেয়ে একটু বেড়েছে। অন্যদিকে শেষ সময়ে এসে গরুর দাম কমবে বলে আশাবাদী ক্রেতারা। অনেক ক্রেতাই এখন হাটে গিয়ে গরু দেখছেন এবং দরদাম করছেন। কিন্তু দাম কমার আশায় কেউ এখন গরু কিনছেন না।
ক্রেতাদের এখনই গরু না কেনা নিয়ে শঙ্কিত খামারি ও ব্যবসায়ীরা। এ নিয়ে খামারি ফারুক মিয়া বলেন, “আমার খামারে ১০টি গরু রয়েছে। এগুলো পাঁচমাস আগে কিনেছি। আশা ছিল ঈদের আগে বিক্রি করে বেশি লাভ পাব। কিন্তু এবার লাভ তো দূরের কথা, গরু বিক্রি করে আসল টাকা তুলতে পারব কিনা চিন্তায় আছি।”
আরেক খামারি বাতেন মিয়া বলেন, “ঋণ নিয়ে পাঁচমাস আগে তিনটি গরু কিনেছি। কিন্তু এবার ক্রেতা কম। গরু বিক্রি করতে না পারলে ক্ষতিগ্রস্ত হব।”
লালমনিরহাটের খামারি কুদ্দুস মিয়া বলেন, “গরু লালন-পালনে খরচ অনেক বেড়েছে। তারপরও এই ব্যবসা ধরে রেখেছি। ১০টি গরু এই হাটে তুলেছি। এ বছর গত বছরের তুলনায় ক্রেতা অনেক কম। তাই গরু বিক্রি চিন্তায় আছি।”
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।