
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে বিশ্বজুড়ে। এই বিপর্যয়ের কারণে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ কয়েকটি সেবা ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কয়েক ঘণ্টা ধরে চলা এই বিপর্যয়ের প্রভাব ই–মেইল সেবার পাশাপাশি মাইক্রোসফটের অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস ও এআই সহকারী কোপাইলটের ওপরও পড়েছে।
আল জাজিরা জানায়, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় সমস্যা দেখা দিতে শুরু করে। এ সময় ব্যবহারকারীরা জানান, তারা মাইক্রোসফটের ইমেইল সেবা আউটলুকে প্রবেশ করতে পারছেন না। প্রায় এক ঘণ্টার মধ্যে বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে ৭৪টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীদের কাছ থেকে সমস্যার খবর আসে।
প্রথমে মাইক্রোসফট জানায়, আমেরিকা অঞ্চলে সমস্যাটি খতিয়ে দেখা হচ্ছে। পরে প্রতিষ্ঠানটি নিশ্চিত করে, বিশ্বের যেকোনো অঞ্চলের ব্যবহারকারীরা এতে আক্রান্ত হতে পারে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।