Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন পেরুর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৫
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন পেরুর
ইরানে গণতান্ত্রিক মূল্যবোধের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেরু। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পেরু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তির প্রতি তাদের দীর্ঘদিনের অঙ্গীকার, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং গণতন্ত্র রক্ষার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার প্রকাশিত এক সংবাদে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

পেরুর দাবি, ইরানে গণতান্ত্রিক মূল্যবোধের অবনতি নিয়ে তারা উদ্বিগ্ন। দেশটিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে, স্বাধীন সাংবাদিকতায় বাধা দেওয়া হয়েছে, নারী ও মেয়ে শিশুদের সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং বিরোধী রাজনীতিবিদদের ওপর নিপীড়ন চালানো হয়েছে।

ইরানকে হারানোর ক্ষমতা থাকলেও কেন তা করছে না যুক্তরাষ্ট্র!iran-america

এ ছাড়া মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ায়ও উদ্বেগ জানিয়েছে পেরু। এর ফলে জ্বালানির দাম বাড়তে পারে এবং বিশ্বজুড়ে পণ্য সরবরাহে সমস্যা হতে পারে বলে সতর্ক করেছে দেশটি।

Advertisement
Advertisement
Advertisement

মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দেওয়া, সংঘাত বাড়ানো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কাজ বাধাগ্রস্ত করার জন্যও ইরানের সমালোচনা করেছে পেরু।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হওয়ার মধ্যেই পেরু এই সিদ্ধান্ত নিল। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ বাড়ছে।

আনাদোলু জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও দুই দেশের নাগরিকদের স্বার্থ বিবেচনায় কনস্যুলার সম্পর্ক চালু রাখবে পেরু। ইরানকে কূটনৈতিক নোটের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিষয়: ইরানপেরুযুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যহামলাসংঘাতযুদ্ধকূটনৈতিক সম্পর্ক
সর্বশেষ
  • ১

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

  • ২

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

  • ৩

    ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা

  • ৪

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

  • ৫

    পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

সম্পর্কিত
  • বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।

  • পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

    পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ১২ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে। পরে তাদের বিজিবির হাতে তুলে দিয়েছে বিএসএফ।