Advertisement

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি
গাজী নজরুল এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম, ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় এমপি ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Advertisement

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম চরচাকে জানান, মামলার সংবেদনশীলতা ও গুরুত্ব বিবেচনায় শেরেবাংলা নগর থানা থেকে এটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে রিমান্ডে থাকা গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় নিহতের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার পর থেকেই ওবায়দুর রহমান আত্মগোপনে রয়েছেন।

এদিকে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতের পরিবারের দাবি, উদ্ধারকৃত চিরকুটটি মরিয়মের নিজের হাতের লেখা নয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিআইডির ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই চিরকুটটির মূল হস্তাক্ষর কার—তা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

Advertisement