Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সানাউল্লাহ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৪: ৪২
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের তুলনায় তিনগুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনে কেউ অপকর্মের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করার ব্যবস্থা থাকবে।

Advertisement

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সম্মেলনকক্ষে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

Advertisement
Advertisement
Advertisement

উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করার কথা চিন্তা করছি না, ধরে নেন সেনাবাহিনী মোতায়েন হবে না। এখানে আমাদের যে ফোর্সেস আছে, জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে। সুতরাং এখানে ওভার ইন্সুরেন্সের দরকার আছে বলে আমরা মনে করি না। এখানে কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সুযোগ থাকবে না।’’

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপেec-sanaullah

নির্বাচনের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘‘উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হবে, কেউ যেন কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ না পায়। আর কেউ যদি কোনো ধরনের অপকর্ম করেন, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিহত করা যায় সেই ধরনের সকল ব্যবস্থা নেওয়া হবে।’’

নির্বাচন কমিশনার বলেন, ‘‘আমাদের বাকি যেসব ডিজিটাল ডিভাইস রয়েছে, যেমন বডিওর্ন ক্যামেরা পুলিশ, বিজিবি, এসআরবির সঙ্গে ড্রোন থাকবে; তাৎক্ষণিকভাবে রেসপন্স করার জন্য যা যা প্রয়োজন সব থাকবে।’’

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নাই, নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু হবে। আমি নিশ্চিত এই নির্বাচনের পরে আপনারা ঠাকুরগাঁওবাসী হিসেবে সম্মানিতবোধ করবেন।’’

নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘‘এই পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর আছে, আমরা আশাবাদী আগামী ২৯ অক্টোবর সুন্দর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সম্পন্ন হবে।’’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিষয়: নির্বাচন কমিশনসেনাবাহিনীঠাকুরগাঁও
Advertisement
সর্বশেষ
  • ১

    ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

  • ২

    হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭

  • ৩

    গ্রিসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ, কেন?

  • ৪

    নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন

  • ৫

    বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

সম্পর্কিত
  • ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

    ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

    আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।

  • হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭

    হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭

    দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭টি শিশু।

  • নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন

    নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন

    গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়েন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

    রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ দুর্ঘটনা ঘটে।