Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, আটকা অনেকে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ১১
ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, আটকা অনেকে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে খনিতে আরও অনেকের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

গতকাল বৃহস্পতিবার দেশটির পুলিশ জানায়, রাজ্যের ইস্ট জৈন্তিয়া হিলস জেলার একটি দুর্গম এলাকায় অবস্থিত ওই খনি থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা মনিশ কুমারের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কত শ্রমিক কাজ করছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরও অনেকে ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।

মনিশ কুমার আরও জানান, বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। আজ শুক্রবার রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় আবারও উদ্ধার অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে। খনিটিকে অবৈধ বলেও উল্লেখ করেন তিনি। ‘র‍্যাট-হোল’ বা সরু ও গভীর গর্তের মাধ্যমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় সেখান থেকে কয়লা ও অন্য খনিজ উত্তোলন করা হচ্ছিল।

Advertisement
Advertisement
Advertisement

জেলা পুলিশপ্রধান বিকাশ কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিনামাইট থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।

ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ব্রাজিলে দুর্ঘটনায় নিহত ১৬Accident

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিকাশ কুমারের বরাতে বলা হয়, সম্ভবত দগ্ধ হয়ে অথবা বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার ফলে শ্বাসকষ্টে শ্রমিকদের মৃত্যু হয়েছে। তবে খনি থেকে এমন কেউ অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারেননি, যিনি ঠিক কী ঘটেছিল বা কত শ্রমিক ভেতরে ছিলেন, তা নিশ্চিত করতে পারেন। ফলে কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে আমাদের কাছে সঠিক হিসাব নেই।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে অনিয়ন্ত্রিত ও অবৈধ কয়লাখনি অত্যন্ত সাধারণ বিষয়। এসব খনিতে শ্রমিকেরা দৈনিক ১৮ থেকে ২৪ ডলারের বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন।

এর আগে ২০১৮ সালে মেঘালয়েরই একটি খনিতে আটকা পড়ে অন্তত ১৫ শ্রমিকের মৃত্যু হয়েছিল। উল্লেখ্য, পানিদূষণের আশঙ্কায় ২০১৪ সাল থেকে মেঘালয়ে র‍্যাট-হোল পদ্ধতিতে খনি খনন নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়: আহতমেঘালয়নিহতআশঙ্কাকয়লাবিস্ফোরণভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    বিএনপির সামনে অনেক ‘পরীক্ষা’, রেজাল্ট ভালো করায় চ্যালেঞ্জ কতটা?

  • ২

    সৌদি আরবের জন্য ছোট অস্ত্রে বড় বিপদ

  • ৩

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কী বার্তা দিচ্ছে?

  • ৪

    ‘উডকিপার প্রো’ নিয়ে এল বার্জার

  • ৫

    ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সম্পর্কিত
  • ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    গত মাসে প্যারিসের দরিদ্র উত্তরাঞ্চলীয় উপশহরগুলোর কয়েকটি উচ্চবিদ্যালয়ে এ বিক্ষোভ শুরু হয়। শিক্ষকের স্বল্পতা ও জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন পরে বৈষম্য, সরকারি ব্যয় এবং জীবনযাত্রার মান নিয়ে বৃহত্তর প্রতিবাদে রূপ নেয়।

  • লুৎফুজ্জামান হত্যার বিচারসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান ব্লাস্টের

    লুৎফুজ্জামান হত্যার বিচারসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান ব্লাস্টের

    নেত্রকোণায় লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে ব্লাস্ট।

  • সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় কিউআরএসের নিন্দা-উদ্বেগ

    সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় কিউআরএসের নিন্দা-উদ্বেগ

    নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে কিউআরএস জানিয়েছে, এই হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার ওপর এক গুরুতর আঘাত এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলোর

  • ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ

    ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ

    ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে আইরিন খান বলেন, ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।