Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ব্রাজিলে দুর্ঘটনায় নিহত ১৬

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩৮
ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ব্রাজিলে দুর্ঘটনায় নিহত ১৬

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার আলাগোয়াস রাজ্যের গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটি উল্টে গেলে কয়েকজন যাত্রী ছিটকে পড়েন এবং অন্যরা বাসের নিচে চাপা পড়ে আটকে যান। দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন।

আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Advertisement
Advertisement
Advertisement
নওগাঁয় ট্রাকচাপায় নিহত ৫নওগাঁ

ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, বাসটি সিয়ারা রাজ্যে অনুষ্ঠিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতি বছর ২ ফেব্রুয়ারি এ উৎসবে হাজারো ভক্ত অংশ নেন।

আলাগোয়াস এভিয়েশন বিভাগের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেছেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী বাইরে ছিটকে পড়েন এবং অনেকেই বাসের নিচে আটকে পড়েন।

আলাগোয়াস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ওই রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলের সড়কে প্রায় ১০ হাজারের বেশি প্রাণ ঝড়েছে।

বিষয়: আহতব্রাজিলনিহতসড়ক দুর্ঘটনাদুর্ঘটনা
Advertisement
সর্বশেষ
  • ১

    শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট

  • ২

    বিএনপির সামনে অনেক ‘পরীক্ষা’, রেজাল্ট ভালো করায় চ্যালেঞ্জ কতটা?

  • ৩

    সৌদি আরবের জন্য ছোট অস্ত্রে বড় বিপদ

  • ৪

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কী বার্তা দিচ্ছে?

  • ৫

    ‘উডকিপার প্রো’ নিয়ে এল বার্জার

সম্পর্কিত
  • শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট

    শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট

    শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানিয়েছেন, সৌদি আরবের সর্বোচ্চ আদালত ওই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে হেমচন্দ্র এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় তিনি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    গত মাসে প্যারিসের দরিদ্র উত্তরাঞ্চলীয় উপশহরগুলোর কয়েকটি উচ্চবিদ্যালয়ে এ বিক্ষোভ শুরু হয়। শিক্ষকের স্বল্পতা ও জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন পরে বৈষম্য, সরকারি ব্যয় এবং জীবনযাত্রার মান নিয়ে বৃহত্তর প্রতিবাদে রূপ নেয়।

  • লুৎফুজ্জামান হত্যার বিচারসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান ব্লাস্টের

    লুৎফুজ্জামান হত্যার বিচারসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান ব্লাস্টের

    নেত্রকোণায় লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে ব্লাস্ট।

  • সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় কিউআরএসের নিন্দা-উদ্বেগ

    সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় কিউআরএসের নিন্দা-উদ্বেগ

    নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে কিউআরএস জানিয়েছে, এই হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার ওপর এক গুরুতর আঘাত এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলোর