চরচা প্রতিবেদক

এবার এক লাফে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এর মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের ইতিহাস তৈরি করল এই ধাতুটি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।
এছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।
স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮১৬ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত মঙ্গলবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়। এরপর গতকাল বুধবার ভরিতে বাড়ানো হয় ৭ হাজার ৩৪৮ টাকা। তবে এর আগে কখনও এক লাফে এত টাকা বাড়েনি।